তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের স্বাগত মিছিল


প্রকাশিত: ০২:৪২ ২২ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে শুরু হয়ে ঢাকা–আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে মির্জানগর এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময়ে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১নং যুগ্মসাধারণ সম্পাদক সুজন সিকদারসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ছাত্রদল সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন




