বাংলাদেশের জেসি এবার বিশ্বকাপের আম্পায়ার !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৫৬ ১৩ জানুয়ারী ২০২৫
বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি এবার বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এই গৌরব অর্জন করেছেন।
গত বছর মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করা জেসি এবার আইসিসি ঘোষিত ১৬ জন আম্পায়ারের একজন হিসেবে মনোনীত হয়েছেন। এই টুর্নামেন্টে মোট ২০ ম্যাচ পরিচালনার জন্য ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি মনোনীত হয়েছেন।
সাথিরা জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত। মাঠে আম্পায়ারিংয়ের পাশাপাশি তিনি একজন সাবেক ক্রিকেটারও। দেশের হয়ে বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি।
বিশ্বকাপে সর্বোচ্চ দুইজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা থেকে একজন করে আম্পায়ার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
সাথিরা জেসির এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং এটি দেশের নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




