এমবাপ্পের জোড়া গোলে পালমাসকে উড়িয়ে শীর্ষে রিয়াল!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:১১ ২০ জানুয়ারী ২০২৫
স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হারকে কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। রোববার লাস পালামাসের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় দলটি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও দলের দারুণ পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতেও স্বাগতিকরা প্রথম মিনিটেই প্রতিপক্ষের ফ্যাবিও সিলভার গোলে চমকে যায়। তবে ১৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান এমবাপ্পে। ৩৩ মিনিটে লুকাস ভাসকেজের সহজ গোল ও রদ্রিগোর পাস থেকে এমবাপ্পের দ্বিতীয় গোল রিয়ালকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোল এবং পালামাসের রামিরেসের লাল কার্ড রিয়ালকে আরও সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়।
যদিও অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হয়, তবুও রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলা চোখে পড়ার মতো ছিল। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




