ভিসির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের


প্রকাশিত: ০২:৪৩ ২১ সেপ্টেম্বর ২০২৪
দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত ভিসি নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেন। সড়কটি প্রায় ২ ঘন্টা অবরোধ রাখেন শিক্ষার্থীরা। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা- রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়, সবাই যখন স্বর্গে, ইবি কেনো মর্গে, 'ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়', 'সংস্কারমনা ভিসি চাই' 'দুর্নীতিমুক্ত ভিসি চাই', 'সৎ ও সাহসী ভিসি চাই', 'সেশনজটর কবর চাই' সহ বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাবি জাবি চবি বেরোবিসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। আমরা উপাচার্য নিয়ে আর কোন নয় ছয় চাই না। অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান উপাচার্য চাই। কোন দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়।
তারা আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি পূর্বে দুর্নীতির সাথে যুক্ত ছিল। অতিতের সকল কর্মকাণ্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




