তেতুলিয়ায় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমেের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে সে যেই হোক না কেন প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নিবেন।

আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, কেননা যেই গণহত্যা চালানো হয়েছে। তা ইতিহাসে বিরল। ১৮ বছর বয়সী ছেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছে। তিন বছরের শিশুও রেহাই পায়নি। অনেক অভিভাবক আমাদের কাছে এসেছে। তাদের সন্তানদের জন্য কেঁদেছে। তাই ১৯৭১ সালের সালের ইতিহাস যেমন শিক্ষার্থীদের পড়ানো হয়। তেমনি ২০২৪ সালে যে গণ অভ্যূত্থান হয়েছে সেটিও পাঠ্য তালিকায় অর্ন্তভূক্ত করে পড়ানো উচিত।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন। বাজারে কি ফোন এসেছে তা এখানকার সবাই জানে। শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, শিক্ষার্থী তিন ধরনের আছে। একটা ধরণ প্রজাপতির মত। তাদের দ্বারা ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রাখতে পারেনা। আরেক ধরনের শিক্ষার্থী আছে, তারা মৌমাছির মত। তারা ফুলের মধুর আহরণ করে। তার মানে শিক্ষকের কথা শোনে। সে মোতাবেক পড়াশোনা করে। এছাড়া আরেক ধরনের শিক্ষার্থী আছে তারা ভ্রমরের মত। ভ্রমন যেমন ঘুরে বেড়ায় তেমনি তারা পড়াশোনাতেও। তাই তোমাদের মৌমাছির মত হতে হবে। ভালভাবে জ্ঞান আহরণ করতে হবে।
তিনি আরো বলেন, নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সাথে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সান সহ সহ সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তেতুঁলিয়া উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পরে তেতুঁলিয়া পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা




