পঞ্চগড় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু-১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহাম্মদ সামসুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গত সোমবার (২ ডিসেম্বর) রাত ৮ টার সময় পৌরসভার করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত মোহাম্মদ সামসুল হক পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার মৃত কসিম উদ্দীনের ছেলে। সামসুল হক দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জে অবস্থিত কেএসবি নামক একটি ইটের ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় ভাটার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে ডোমারে উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দেন। পথিমধ্যে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে এশিয়ান মহাসড়কে ঘোরার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি বালুভর্তি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পরে যান। এতে তার বাম পা পুরোটা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
সামসুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে রাখেন। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা




