চ্যালেঞ্জ করলে বিএনপি নেতাকর্মীরা মুখ দেখাতে পারবে না : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ এলাকা পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রমের অভিযোগ তুলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ তার সামনে ছুড়ে দিলে বিএনপি নেতাদের মুখ দেখানোর মতো অবস্থাও থাকবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বলেন, প্রথমে শুধু সতর্ক করেছিলেন, তবে এখন যদি প্রমাণ হাজির করতে হয়, তবে তা শুধু তেঁতুলিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বাংলাদেশ দেখবে। তখন মুখ লুকানোর জায়গা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া তিনি অভিযোগ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন, টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট ও বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়—এসব কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে।
পোস্টে সারজিস আলম আরও বলেন, কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত—এসব তথ্য তার হাতে আছে। তার ভাষায়, “চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা।”
খাদেমুল/এমএনপি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





