আ. লীগের নেতৃত্বে পরিবর্তনের পথে ফ্যাসিস্ট শেখ হাসিনা: কার হাতে যাবে দলের হাল?


প্রকাশিত: ০৫:৩১ ৮ সেপ্টেম্বর ২০২৫
টানা ৪৪ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা এবার দলের নেতৃত্বে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন। দীর্ঘকাল ক্ষমতায় থাকা নেত্রী একাধিকবার নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও কখনো প্রকাশ্যে বিকল্প নেতৃত্বের কথা জানাননি। পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তরাধিকার পরিকল্পনার অভাবই আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দল সাংগঠনিক ভাঙনের মুখোমুখি হয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দিকনির্দেশনা না পাওয়ায় বিভ্রান্তির শিকার হন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, যেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতার মধ্যে চলছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা করছেন। এছাড়া শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকী ববিকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের কংগ্রেস যেভাবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নেতৃত্বে এনেছে, শেখ হাসিনাও আওয়ামী লীগের জন্য একই ধরনের মডেল প্রয়োগ করতে চাইছেন। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ ডব্লিউএইচও থেকে ছুটি নিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
যদিও সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, তিনি দলের প্রধান মুখপাত্র হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে সাইমা ওয়াজেদ সরাসরি মায়ের সহযোগী হয়ে রাজনৈতিক বৈঠক ও সাক্ষাৎকার আয়োজনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে, শেখ হাসিনা ধীরে ধীরে তার রাজনৈতিক দায়িত্ব সন্তানদের হাতে হস্তান্তর করছেন বা দিতে বাধ্য হচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো




