ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির স্মরণে ব্যতিক্রমী বিতর্ক


প্রকাশিত: ০১:১০ ২৪ জানুয়ারী ২০২৬
‘সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে’ শীর্ষক স্মৃতি বিতর্ক অনুষ্ঠিত
ইনক্বিলান মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক–২০২৬’। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের সাদ্দাম হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে শিক্ষার্থীদের আয়োজনে এই ব্যতিক্রমী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
‘সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মিশুক শাহরিয়ার। তার সঙ্গে মন্ত্রী হিসেবে ছিলেন আজমেরী রহমান এবং সাংসদ হিসেবে তানিম তানভীর। অপরদিকে বিরোধী দলের বিরোধীদলীয় নেতা হিসেবে অংশ নেন শান্ত শিশির। তার সঙ্গে উপনেতা হিসেবে ছিলেন তাসলিমা আরেফিন অথি এবং সাংসদ হিসেবে ছিলেন মুশফিকুর রহমান শাওন।
বিতর্কের স্পিকারের দায়িত্ব পালন করেন তাজমিন রহমান। উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানের পক্ষে তথ্যনির্ভর ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। প্রাণবন্ত যুক্তিতর্ক, পাল্টা প্রশ্ন ও বিশ্লেষণের মাধ্যমে বিতর্কটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয় এবং অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়মাতুল্লাহ মুনিম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ইবি রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম এবং সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল। এছাড়াও বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদির আদর্শ ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এই স্মৃতি বিতর্কের আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সাংস্কৃতিক সচেতনতা ও প্রতিবাদী চেতনা জাগ্রত করতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




