হাদি হত্যার মূল আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ


প্রকাশিত: ০৮:৪০ ২৮ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাদের গ্রেপ্তারে সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। তবে এর আগেই আসামিরা সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজার, এরপর মানিকগঞ্জের কালামপুর হয়ে প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। সেখানে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের সহায়তা করে সীমান্ত পার করায়। পরে তারা ভারতের মেঘালয় রাজ্যে পুত্তি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর হয় এবং ট্যাক্সিচালক সামীর মাধ্যমে তুরা এলাকায় পৌঁছে।
নজরুল ইসলাম জানান, অনানুষ্ঠানিকভাবে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পুত্তি ও সামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, একটি অটোরিকশা এবং ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।
হত্যাকাণ্ডের নেপথ্য সম্পর্কে তিনি বলেন, মূল আসামিকে গ্রেপ্তার করা গেলে কারা এর পেছনে জড়িত তা আরও স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা যাচ্ছে না। পুলিশের ধারণা, রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত জানা যাবে।
ভারত থেকে আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে নজরুল ইসলাম জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে তাদের ফেরাতে চেষ্টা চলছে। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। পরে আদালতের আদেশে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


