সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে


প্রকাশিত: ০৯:৩৫ ১৭ অক্টোবর ২০২৬
দেশের সড়কপথে নজরদারি বাড়ায় মাদক পাচারের জন্য নৌপথকে বেছে নিচ্ছে চোরাকারবারিরা। মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় বড় চালান ট্রলার ও অন্যান্য নৌযানে করে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কক্সবাজার ও টেকনাফ হয়ে প্রবেশ করা মাদকের চালান বরিশাল, চাঁদপুর, মোংলা, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাঝেমধ্যে বড় চালান আটক হলেও পাচারের অনেক ঘটনা শনাক্ত করা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সড়কপথে নিয়মিত তল্লাশি ও চেকপোস্টের কারণে পাচারকারীরা বিকল্প হিসেবে নদী ও সমুদ্রপথ ব্যবহার করছে। একটি গোয়েন্দা সংস্থাও নৌপথে মাদক পাচারের অভিযোগ অনুসন্ধান করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ লাখ ইয়াবার দুটি এবং তিন লাখ ইয়াবার একটি চালান জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এ ছাড়া চাঁদপুরকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ ট্রানজিট এলাকা হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যাঁকে স্থানীয় মাদক কারবারের অন্যতম প্রধান ব্যক্তি বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, মাদকের বিস্তার ঠেকাতে বিদ্যমান জনবল ও অবকাঠামো যথেষ্ট নয়। সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীও নৌপথে মাদক পাচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




