চোট পেলেন রাশমিকা !

ছবি:সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪০ ১১ জানুয়ারী ২০২৫
রাশমিকা মান্দানার ভক্তদের জন্য দুঃসংবাদ! ‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার সিনেমার সাফল্যের পর এই দক্ষিণি অভিনেত্রী এখন সাফল্যের শীর্ষে। বলিউডে রণবীর কাপুরের সঙ্গে কাজ করার পর এবার সালমান খানের সঙ্গে নতুন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি।
তবে সম্প্রতি এক দুর্ঘটনায় আহত হয়েছেন রাশমিকা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জিম করতে গিয়ে তিনি মারাত্মক আঘাত পান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আপাতত সব শুটিং থেকে বিরতি নিয়ে বিশ্রামে আছেন রাশমিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
সূত্র বলছে, সালমান খানের সঙ্গে শুটিং শিডিউলের ফাঁকে জিম করার সময় চোট পান রাশমিকা। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো শুটিংয়ে অংশ নেওয়া যাবে না। এই পরামর্শ মেনে চলছেন তিনি। চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরই কাজে ফিরবেন অভিনেত্রী।
‘সিকান্দার’ সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সিনেমাটিতে রাশমিকা ও সালমান ছাড়াও অভিনয় করছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন যোশি এবং প্রতীক বাব্বার। ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ মার্চ, ঈদ উপলক্ষে।
সিকান্দারের শুটিং শেষ করার পর রাশমিকার তেলুগু সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। সিনেমাটির টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে রাশমিকার উপস্থিতি ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




