উপহার পেয়ে খুশিতে আত্মহারা ভাবনা

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:১১ ১২ জানুয়ারী ২০২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, যিনি সামাজিক মাধ্যমে বরাবরই বেশ সরব। নিজের সাহসী উপস্থিতি বা ভিন্নধর্মী পোস্টের মাধ্যমে প্রায়ই অনুরাগীদের চমকে দেন। এবার তার একটি পোস্টে চমক দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ভাবনাকে একটি বিশেষ উপহার দিয়েছেন চঞ্চল। সাদা কাগজে কালো পেন্সিলে আঁকা একটি অসাধারণ স্কেচ। এই স্কেচে ফুটে উঠেছে ভাবনার চেহারা—গোলগাল মুখ, গলায় নেকলেস আর ঠোঁটে এক ভিন্ন স্থূলতা। পোস্টটি প্রকাশের পর থেকেই ভাবনার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন।
ভাবনা নিজের পোস্টে লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সত্যিই সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’
তবে চঞ্চল চৌধুরী নিজে মন্তব্য না করলেও তার এই শিল্পকর্মকে ঘিরে অনুরাগীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। অভিনেত্রী চয়নিকা চৌধুরী মন্তব্য করেন, ‘বাহ, খুব সুন্দর।’
উল্লেখ্য, ইদানীং চঞ্চল চৌধুরীকে খুব বেশি জনসমক্ষে দেখা যায় না। দেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর থেকে ইভেন্ট বা প্রমোশনে অনুপস্থিত থাকলেও তিনি ব্যক্তিগত শিল্পচর্চায় ব্যস্ত। এর আগে তিনি নিজের পরিবারের সদস্যদের স্কেচ এঁকে ভক্তদের মুগ্ধ করেছিলেন। এবার অভিনেত্রী ভাবনার ছবি এঁকেও চঞ্চল যেন সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




