এমন ভালোবাসা কোথাও পাইনি: রুনা

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:১৬ ১৯ জানুয়ারী ২০২৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রদর্শিত হবে রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। এই সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে মোর নিউজের সাথে এক সাক্ষাৎকারে কথা বলেছেন রুনা খান।
গত বুধবার 'নীলপদ্ম' সিনেমার প্রথম প্রদর্শনী হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে রুনা বলেন, “যারা সিনেমাটি দেখেছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। শুরুতে কিছুটা স্নায়ুচাপে ছিলাম, কিন্তু যখন দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখলাম, তখন দেখলাম যে আমার অভিনীত চরিত্র ‘নীলা’ সঙ্গে দর্শকরা একাত্ম হচ্ছেন। এটি একজন অভিনয়শিল্পীর জন্য অনেক আনন্দের।”
‘নীলপদ্ম’ সিনেমার দৃশ্যধারণ প্রসঙ্গে রুনা বলেন, “এ সিনেমা অন্য সিনেমার মতো নয়। এটি একটি গল্পভিত্তিক সিনেমা, যা যৌনকর্মীদের জীবন ও সামাজিক অবস্থান নিয়ে নির্মিত। সিনেমাটির জন্য দৌলতদিয়া পল্লিতে অনেক সময় কাটিয়েছি। সেখানে কাজের সুবাদে মেয়েদের সঙ্গে অনেক কথা হয়েছে এবং তাদের কাছ থেকে এমন এক ভালোবাসা পেয়েছি যা আমি কখনোই কোথাও পাইনি। তাদের আচরণ আমাকে আরও মনে করিয়ে দিয়েছে, সবকিছুর ওপরে সবাই মানুষ।”
জীবনধর্মী গল্পের গুরুত্ব নিয়ে রুনা বলেন, “এ ধরনের সিনেমার বাজেট কম পাওয়া যায়, তবে কিছু নির্মাতা এই ধরনের গল্প নিয়ে কাজ করছেন। ‘নীলপদ্ম’ নির্মাতা তৌফিক এলাহী তার সীমিত বাজেটে কাজটি করেছেন, যা আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই।”
নিজের অভিনীত চরিত্র নিয়ে রুনা বলেন, “কখনোই আমার কাজ আমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না। সবসময় একটি অপূর্ণতার অনুভূতি থাকে। তবে যদি এই সিনেমার বার্তা সমাজের এক শ্রেণির মানুষের কাছে পৌঁছায়, তবে আমাদের সার্থকতা হবে।”
ক্যারিয়ারের বর্তমান সময়ে নিজেকে মূল্যায়ন নিয়ে রুনা বলেন, “আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল ও সুখী মানুষদের একজন মনে করি। জীবনে সব কিছুর স্বাদ পেয়েছি—সংসারে সুখ, ব্যক্তিজীবনে সাফল্য, আর কী লাগে!”
সহকর্মীদের প্রশংসা নিয়ে তিনি বলেন, “যখন আড়ালে কেউ আমার প্রশংসা করেন, তখন তা আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তবে সামনাসামনি প্রশংসা শুনলে একটু লজ্জা লাগে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




