নেটিজেনদের চোখ আটকে দিল,তাহসানের স্ত্রী রোজা!


প্রকাশিত: ০৫:০৩ ১৫ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খানের স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ, ধীরে ধীরে নিজের যোগ্যতা ও স্টাইলিশ উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলছেন। বিয়ের পর থেকে প্রায়ই দেশ-বিদেশে ভ্রমণ আর ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের নজরে আসছেন তিনি। এবার তিনি হাজির হলেন একেবারেই নতুন এক রূপে—রঙিন শাড়িতে গর্জিয়াস লুকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুটি ছবিতে রোজাকে দেখা গেছে একটি হালকা হলুদ শিফন শাড়িতে। শাড়িটির জমিনে সূক্ষ্ম গোলাপি এবং অন্যান্য শৈল্পিক ডিজাইন যুক্ত হয়ে তৈরি করেছে নান্দনিক এক আবেদন। এর সঙ্গে মানানসই উজ্জ্বল হলুদ ভি-নেক ব্লাউজ পরেন তিনি। সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া—স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক আর খোলা চুলে রোজা হয়ে ওঠেন আরও আকর্ষণীয়।
ছবির একটিতে তাকে দেখা গেছে আনমনা ভঙ্গিতে চুলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে থাকতে। রঙিন শাড়িতে তার এই রূপ ভক্তদের মন জয় করেছে সহজেই।
রোজাকে এর আগেও নানা ধাঁচের পোশাকে দেখা গেছে—ওয়েস্টার্ন ড্রেস, টপস, সালোয়ার কিংবা গাউন। এমনকি বিয়ের সময়ও শাড়িতে হাজির হয়েছিলেন তিনি। তবে এবারকার সাজ ছিল একেবারেই ভিন্ন, যা তাকে আরও আভিজাত্যপূর্ণ এবং আকর্ষণীয় করে তুলেছে।
সামাজিক মাধ্যমে সক্রিয় রোজা প্রায়ই নিজের স্টাইলিশ লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তাই তার নতুন ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। শাড়ির এ মোহনীয় লুক নিঃসন্দেহে তাকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছে ভক্তদের চোখে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




