কিভাবে হলেন দিলীপ কুমার থেকে এ আর রহমান?


প্রকাশিত: ০৪:৫৪ ৩১ অক্টোবর ২০২৫
অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান শুধু সঙ্গীতের জগতে নন, তার আধ্যাত্মিক জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি নিজেই তুলে ধরেছেন কিভাবে দিলীপ কুমার থেকে তিনি ‘এ আর রহমান’ হলেন, এবং এর পেছনের গভীর ধর্মীয় ও মানসিক পরিবর্তনের গল্পটি।
শুক্রবার (১৭ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে রহমান বলেন, তার জীবনে এই পরিবর্তনের সূত্রপাত হয় বাবার মৃত্যুর পর। তিনি জানান, প্রিয়জনকে হারানোর পর এক গভীর আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি ও তার পরিবার। তখন তারা একজন হিন্দু জ্যোতিষীর কাছে যান, যিনি তাদের ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেন।
রহমান বলেন, “আমার জীবনে এই আধ্যাত্মিক পরিবর্তন আসে বাবার মৃত্যুর পর। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষীকে দেখিয়েছিলাম। তারপরই আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হই।”
তিনি আরও জানান, ওই জ্যোতিষী তাকে নাম পরিবর্তনের পরামর্শ দেন এবং দুটি নাম প্রস্তাব করেন— আবদুর রহমান এবং আবদুর রহিম। রহমান বলেন, “সত্যি বলতে আমি কখনই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই যখন নাম পরিবর্তনের সুযোগ পেলাম, আমার মা পরামর্শ দেন যেন আমি ‘আল্লারাখা রহমান’ নামটি রাখি।”
রহমান জানান, তিনি শুরু থেকেই ‘রহমান’ নামটি খুব পছন্দ করতেন। কারণ, ‘আল্লারাখা’ শব্দের অর্থ ‘আল্লাহর দ্বারা সুরক্ষিত’। এই অর্থ ও অনুভূতিই তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি বলেন, “আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ ছিল। আর এই আল্লারাখার অর্থ হলো— আল্লাহর দ্বারা সুরক্ষিত। সেই সময়ই আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।”
এ আর রহমানের মতে, এই আধ্যাত্মিক পরিবর্তন তার জীবন ও সঙ্গীত দুটোকেই নতুন করে গঠন করেছে। তার কথায়, “ইসলাম আমাকে আত্মশান্তি ও আত্মবিশ্বাস দিয়েছে। আমি মনে করি, আমার সৃষ্টিশীলতা আরও গভীর হয়েছে এই বিশ্বাস থেকে।”
দিলীপ কুমার নামের এক হিন্দু বালক থেকে আজকের এ আর রহমান— সঙ্গীত, আধ্যাত্মিকতা ও মানবতার সমন্বয়ে গড়ে ওঠা এই জীবনকথা আজও অনুপ্রেরণা জোগায় কোটি মানুষকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




