চোট সারতে নিজের ‘মূত্র’ পান করেন অভিনেতা পরেশ!


প্রকাশিত: ০৪:৩০ ২৮ এপ্রিল ২০২৫
সকালে উঠে নিজের মূত্র নিজে পান করা নাকি শরীরের জন্য ভালো সত্তরের দশকের শেষ ভাগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন এমনই দাবি করেছিলেন মোরারজি দেশাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তিনি নিয়মিত ৫-৮ আউন্স মূত্র পান করেন। তা নিয়ে সারা বিশ্বে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।
১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জনতা পার্টির সরকারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবার নেটিজেনদের মাঝে সেই স্বমূত্র পানের আলোচনা নতুন করে শুরু হয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়ালের কথায়।
দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সকালে উঠে খালিপেটে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করতেন অভিনেতা পরেশ রাওয়াল। দিনের প্রথম প্রস্রাব পান করার এই উপদেশ তাকে দিয়েছিলেন অজয় দেবগনের বাবা বীরু দেবগন। বাধ্য ছেলের মতো সে কথা মেনে ছিলেন পরেশও।
পরেশের কথায়, ‘বীরু এসে আমাকে বলেন সমস্ত ফাইটাররা নাকি এমন করে থাকেন। এটা করলে কোনও ব্যথা থাকবে না। উনি বলেন মদ, তামাক ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে। সেই জায়গা নিজের সকালের প্রথম প্রস্রাব পান করতে হবে।’
এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। অভিনেতা বলেন, ‘প্রতিদিন সকালে বিয়ার পান করার মতো করে খেতাম। একেবারে নিয়ম করে খেতাম। ১৫ দিন বাদে যখন এক্সরে রিপোর্ট হাতে এসে চিকিৎসকরা অবাক হয়ে যান।’
পরেশের দাবি টানা প্রস্রাব পান করার ফলে যে ক্ষত শুকাতে প্রায় আড়াই মাস সময় লাগে মাত্র এক মাসেই তিনি সুস্থ হয়ে ওঠেন। ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালে হাঁটুতে চোট পান পরেশ।
আঘাত এতটা গুরুতর ছিল যে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তার ক্যারিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন। তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র।
সর্বোচ্চ পঠিত - লাইফ স্টাইল
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প


