সচিবালয়ের সামনে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৫৯ ১৩ জানুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেছেন।
সোমবার বিকেল সোয়া ৪টায় ক্যাম্পাস থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছান শিক্ষার্থীরা। দাবির পক্ষে স্লোগান তুলে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের অনশনে প্রায় ৩২ ঘণ্টা ধরে অংশ নেওয়া অসুস্থ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
তিন দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে সোমবার বিকেল ৩টায় ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা প্রশাসনকে সময় বেঁধে দেন। তবে বিকেল ৪টার মধ্যে সাড়া না পাওয়ায় তারা সচিবালয়ের পথে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি পূরণে করণীয় নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় আগামী বুধবার একটি সভার আয়োজন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আহমেদ শিবলীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
তবে দাবি পূরণের আগে আন্দোলন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর:
চুক্তি দ্রুত সম্পাদন করে ভিজ্যুয়ালি উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীদের অনশন চলাকালীন লিখিত অঙ্গীকার দিতে হবে।
২. পুরান ঢাকার হল ভবন নির্মাণের কাজ:
বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও সমাপ্ত করতে হবে।
৩. আবাসন ভাতা নিশ্চিতকরণ:
আবাসন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




