চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু, শোকের ছায়া


প্রকাশিত: ০২:০৫ ৪ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একই দিনে দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমেছে। শুক্রবার (৩ অক্টোবর) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ও চবি আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি সোহান আল মাফি এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্তের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে স্তব্ধ করেছে।
লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান আল মাফি বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বন্ধু শাকিলের সঙ্গে তিনি বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে যান। দুপুরে রিসোর্টের পাশে মাতামুহুরি নদীতে গোসল করার সময় তিনি প্রবল স্রোতে ভেসে যান। পরদিন শুক্রবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
অপরদিকে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্ত দুর্গাপূজার ছুটিতে মানিকগঞ্জের নানা বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতা অনুভব হলে তাকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে তার মৃত্যু খাদ্যে বিষক্রিয়ার কারণে হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিভাগের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক।
একই দিনে দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। তিনি বলেন, “আজ আমরা আমাদের দুইজন শিক্ষার্থীকে হারালাম। বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




