চবি থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ নিয়োগ বাতিল


প্রকাশিত: ০১:২৩ ২৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে। গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ মার্চ অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ১৫ মার্চ তারিখ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হলো। ওই তারিখের পর প্রদত্ত সব অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, “এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, “সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। চিঠির মাধ্যমে তাকে তা জানানো হয়েছে এবং পরবর্তী সময়ে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বলা হয়েছে।”
অধ্যাপক মুনতাসীর মামুন ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পান এবং একই বছরের ১৫ মার্চ দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম শ্রেণির অধ্যাপকের সকল সুবিধা ভোগ করতেন। তাঁর মাসিক বেতন ছিল ১ লাখ ৩৯ হাজার টাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি গঠন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে গবেষণা এবং তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে।
এর আগে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীও এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে পদবি ব্যবহার না করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




