শিশুহত্যার ট্র্যাজেডি নিয়ে সিনেমা, জিতল আন্তর্জাতিক স্বীকৃতি


প্রকাশিত: ০৩:০২ ৭ সেপ্টেম্বর ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হৃদয়স্পর্শী ডকুড্রামা দ্য ভয়েস অব হিন্দ রজব এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে মর্যাদাপূর্ণ সিলভার লায়ন পুরস্কার।
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় সেরা ছবির স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘সিলভার লায়ন’। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি–তিউনিসীয় পরিচালক কাওথের বেন হানিয়া। শনিবার ঘোষিত ফলাফলে তার নাম উঠে আসে বিজয়ীদের তালিকায়।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে গত বছরের গাজার এক হৃদয়বিদারক ঘটনা। পরিবারসহ গাড়িতে করে আশ্রয় নিতে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ছোট্ট হিন্দ রজব। সিনেমাটিতে সংযুক্ত করা হয়েছে শিশুটির প্রকৃত ভয়েস রেকর্ডিং এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে তার শেষ মুহূর্তের দীর্ঘ ফোনালাপ। সেখানে শোনা যায়, আহত অবস্থায় গাড়ির ভেতরে একা পড়ে থাকা রজবকে শান্তনা দিচ্ছিলেন উদ্ধারকর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। পরবর্তীতে রজবকে উদ্ধারে যাওয়া দুজন অ্যাম্বুলেন্সকর্মীকেও গুলি করে হত্যা করা হয়।
চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় গত বুধবার। প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে ২৩ মিনিট ধরে করতালি দিয়ে নির্মাতাদের সম্মান জানান, যা ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের আলোচনায় এসেছে।
পুরস্কার গ্রহণ করে কাওথের বেন হানিয়া বলেন, “হিন্দ রজবের কাহিনি শুধু একটি শিশুর নয়; এটি সমগ্র একটি জাতির করুণ ইতিহাস, যারা দীর্ঘদিন ধরে গণহত্যার শিকার।”
এবারের ভেনিস উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে মার্কিন স্বাধীনধারার পরিচালক জিম জারমাশের চলচ্চিত্র ফাদার মাদার সিস্টার ব্রাদার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




