• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

আট বছর পর, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্ব। এবারের ৮ দলের ওয়ানডে টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আর ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এই উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।