অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ বলে আক্রমণ, নতুন বিতর্কে পরীমনি!


প্রকাশিত: ০৪:২৭ ৬ সেপ্টেম্বর ২০২৫
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় তুলেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে একটি রহস্যময় স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেন, “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি, পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে। দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”
পরীমনির এই পোস্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে শুরু হয় নানারকম আলোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন। যদিও সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তবে অনেকেই ধারণা করছেন—এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা।
এমন ধারণার পেছনে কারণও রয়েছে। সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। অথচ এর আগে তিনি দু’বার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রাজনৈতিক অবস্থানের এই হঠাৎ পরিবর্তন নিয়েই মূলত সমালোচনায় পড়েন তিনি। ফলে অনেকেই মনে করছেন, পরীমনির এই ‘পল্টিবাজ’ মন্তব্যটি অপুর দিকেই ইঙ্গিত করছে।
নেটিজেনদের প্রতিক্রিয়াও এ নিয়ে ভিন্ন ভিন্ন। কেউ সরাসরি অপুর নাম টেনে এনেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, “ঢালিউডের লড়াই এখন রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে।” অন্যদিকে কেউ কেউ মনে করছেন, এ ধরনের মন্তব্যে বিনোদন জগতের পরিবেশ অস্থির হচ্ছে এবং পরীমনির উচিত ছিল এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট না করা।
দুই নায়িকার সম্পর্ক যে দীর্ঘদিন ধরেই ঠান্ডা, তা নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি রাজনীতি পর্যন্ত গড়ানোয় আলোচনার ঝড় আরও তীব্র হয়েছে। পরীমনির রহস্যময় স্ট্যাটাস ও অপুর রাজনৈতিক পদক্ষেপ এখন ঢালিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সবার মুখে মুখে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




