ক্যারিবিয়ান লিগে শেষ মুহূর্তের লড়াইয়ে জিতল সাকিবরা


প্রকাশিত: ১২:৩৮ ৬ সেপ্টেম্বর ২০২৫
শেষ ওভারের রোমাঞ্চে নাটকীয় জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
ব্রিজটাউনে শনিবার রাতে জয় পেতে শেষ ওভারে ফ্যালকনসের দরকার ছিল ১২ রান। ক্রিজে ছিলেন ইমাদ ওয়াসিম ও আন্দ্রেয়াস গৌস। রয়্যালসের হয়ে বল হাতে নেন শেরফানে রাদারফোর্ড। ওভারের প্রথম পাঁচ বলে ১০ রান এলেও ইমাদ আউট হন পঞ্চম বলে। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। নতুন ব্যাটার শামার স্প্রিঙ্গার ঠান্ডা মাথায় সেই রান তুলে দলকে নিশ্চিত করেন রোমাঞ্চকর জয়।
তবে ব্যাটে-বলে সেভাবে আলো ছড়াতে পারেননি সাকিব। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে নামেন পাঁচে, করেন ১৫ বলে ১২ রান। আগের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে অর্ধশতক হাঁকালেও এদিন সাকিবের ব্যাট নীরবই থেকেছে। যদিও দল ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তৃতীয় স্থানে আছে, ফলে প্লে–অফের আশা জিইয়ে রেখেছে।
বার্বাডোজের ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার ব্রান্ডন কিং। তিনি ৬৫ বলে খেলেন অপরাজিত ৯৮ রানের দারুণ ইনিংস। সঙ্গ দেন কুইন্টন ডি কক (২৭) ও রাদারফোর্ড (২৯)। তবে দলের ব্যাটিং ভালো হলেও ফিল্ডিংয়ে ভুগেছে বার্বাডোজ। ক্রিস গ্রিন একাই চারটি ও ড্যানিয়েল স্যামস দুইটি সহজ ক্যাচ ছেড়ে দেন।
বল হাতে ফ্যালকনসের পক্ষে দুর্দান্ত ছিলেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট, আর সেজন্যই হয়েছেন ম্যাচসেরা। ব্যাট হাতে ফ্যালকনসের জয়ের নায়ক ওপেনার আন্দ্রেয়াস গৌস, ৫৩ বলে খেলেন অপরাজিত ৮৫ রানের ঝকঝকে ইনিংস।
বার্বাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৮৭/৪ (কিং ৯৮*, রাদারফোর্ড ২৯, ডি কক ২৭; সালমান ২/১৩)।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৮৮/৬ (গৌস ৮৫*, উইকহ্যাম ২৬, জাঙ্গু ২৩; স্যামস ৩/২৯)।
ফল: ফ্যালকনস ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সালমান ইরশাদ (ফ্যালকনস)।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



