• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

কবর থেকে তুলে পোড়ানো হলো নুরা পাগলার মৃতদেহ—এই অরাজকতার দায় কার?

কবর থেকে তুলে পোড়ানো হলো নুরা পাগলার মৃতদেহ—এই অরাজকতার দায় কার?

বাংলাদেশের এক সময়কার আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব নুরা পাগলার মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। নিজেকে ইমাম মাহদী দাবি করা এই কুখ্যাত ব্যক্তি জীবদ্দশায় ইসলাম ধর্মের মূল শিক্ষার বিপরীতে নানা বিকৃত ও ভ্রান্ত মতবাদ প্রচার করতেন। আল-কোরআনকে ‘ভুজপাতা’ বা মূল্যহীন বলে অবমাননা, মুসলমানদের বিভ্রান্ত করার প্রচেষ্টা এবং ধর্মীয় ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়ার কারণে তার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমে ছিল। মৃত্যুর পর তার কবরঘটিত কার্যক্রম, অনুসারীদের অদ্ভুত আচরণ এবং ধর্মীয় সীমাবদ্ধতা উপেক্ষা করার কারণে সেই ক্ষোভ অবশেষে বিস্ফোরিত হয়ে কবর থেকে মৃতদেহ তুলে আগুনে পোড়ানোর মতো ভয়ঙ্কর ঘটনায় রূপ নেয়।

নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন

নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন

নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশান কালীমন্দিরে কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমাটি ভেঙে ফেলে। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, মাটির তৈরি প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমাটি মন্দিরের ছাদযুক্ত পাকা ভবনের ভেতরে স্থাপিত ছিল। সোমবার সন্ধ্যায় নিয়ম অনুযায়ী পুরোহিত সন্ধ্যাবাতি জ্বালিয়ে বাড়ি ফেরেন। পরদিন সকাল ৬টার দিকে অর্পণ কুমার নামের এক ব্যক্তি প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।